ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

জামালকে নিয়ে বার্তা আর্জেন্টাইন ফুটবল সভাপতির

#

স্পোর্টস ডেস্ক

২৯ আগস্ট, ২০২৩,  3:08 PM

news image

ক্রমেই আর্জেন্টিনা ও বাংলাদেশের ফুটবলের মধ্যকার দূরত্ব কমছে। লিওনেল মেসি বাহিনীর প্রতি লাল-সবুজের ভালোবাসাই দুই দেশের মানুষকে এক করছে। বাংলাদেশ ও আর্জেন্টিনার ভালোবাসায় আকাশি-নীলদের দেশের ক্লাবে খেলছেন টাইগার অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি এখন আর্জেন্টাইন ক্লাব সোল দে মায়োর অংশ। এই সূত্র ধরেই জামালের দেখা হলো আর্জেন্টিনা ফুটবলের সভাপতি ক্লাদিও তাপিয়ার সঙ্গে। কয়েকদিন আগে জামালই অবশ্য আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সামনে নিজের ছবি প্রকাশ করেছিলেন। তবে তাপিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি তখনও জানা যায়নি। এবার ক্লাদিও তাপিয়ায় নিজেই বিষয়টি সামনে এনেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভেরিফাইড আইডি থেকে জামালের সঙ্গে ছবি প্রকাশ করেছেন তাপিয়া। সেখানে তিনি লিখেছেন, দেখা করার জন্য ধন্যবাদ জামাল। বাংলাদেশ থেকে আর্জেন্টিনার ফুটবলে আপনাকে স্বাগত। তাপিয়ার পর জামালও দুজনের ছবি প্রকাশ করেছেন। সেই ছবির পোস্টে আর্জেন্টাইন ফুটবল সভাপতিকে ধন্যবাদও জানান লাল-সবুজের দলপতি। জামালের আর্জেন্টিনা অধ্যায়টা বেশ দারুণভাবেই শুরু হয়েছে। অভিষেক ম্যাচে ক্যাপ্টেনের আর্মব্যান্ড পড়ে নেমেছিলেন তিনি। গোল করে দলকে স্বস্তির জয়ও এনে দিয়েছিলেন। এরপর এক ম্যাচ খেলেই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করেছেন জামাল। আগামী ৪ এবং ৭ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম