ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

জামায়াত নেতা এ টি এম আজহারসহ ১১ জনের কারাদণ্ড

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৪,  4:19 PM

news image

মতিঝিল থানার একটি নাশকতার মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামসহ ১১ জনকে দেড় বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ রায় ঘোষণা করেন। রায়ে সাত জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত অপর আসামিদের মধ্যে রয়েছে- মোবারক হোসেন, আবু তাহের মেজবাহ, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইব্রাহিম, সাইফুল ইসলাম, মোহাম্মদ জরিপ, মোহাম্মদ ফিরোজ। ২০১০ সালের নভেম্বর মাসে নাশকতার অভিযোগে মতিঝিল থানায় মামলাটি দায়ের করা হয়। উল্লেখ্য ২০১২ সালের ২২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় এটিএম আজহারুল ইসলামকে মগবাজারের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। ওই মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার ফাঁসির রায় দেন। ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ ওই রায় বহাল রাখেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম