ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না: ডা. শফিকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর, ২০২৫,  11:08 AM

news image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা জোট করার সিদ্ধান্ত নেইনি, আমরা জোট করব না।’ বুধবার (৫ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়ব। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।’  এ সময় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে জামায়াত আমির বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। সম্প্রতি বিদেশ সফর নিয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রবাসীরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুক ভরা ভালোবাসায় আমি আপ্লুত।’  জাতির কাছে তাদের আকাশ সমান প্রত্যাশা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাওয়ার কিছু নেই। তারা একটু সম্মান চান।’ ‘কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনো পেরে উঠছি না’, যোগ করেন জামায়াত আমির।  উল্লেখ্য, সিলেটে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত পৃথক সাংগঠনিক কর্মসূচিতে ডা. শফিকুর রহমান অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম