ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস

জাবি শিক্ষকদের আবাসন প্রকল্পের প্রধান সড়কে জলাবদ্ধতা, নেই ময়লা নিষ্কাশনের পৌর সুবিধা

#

ফয়জুল ইসলাম

০৭ আগস্ট, ২০২২,  11:16 AM

news image

সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের ছায়াবীথি,ভ্যাট পারা এলাকায় জাহাঙ্গীরনগর হাউজিং এর প্রবেশ পথে সড়কে জলাবদ্ধতা আর ময়লা আবর্জনা নিষ্কাশনের কার্যকরী পদক্ষেপ না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গড়ে উঠা একটি আধুনিক পরিকল্পিত নগর ব্যাবস্থা হওয়া সত্বেও পৌরসভার অবহেলায় জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির শিক্ষকদের জীবন যাত্রার মান ক্ষুন্ন হচ্ছে প্রতিনিয়ত। ছায়াবীথি এলাকাটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিকটবর্তী হওয়ায় প্রতিটি শিক্ষক -এই দীর্ঘ শিক্ষা ও কর্ম জীবন অতিবাহিত করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মায়া কাটিয়ে যেতে পারেনা আর অন্য কোথায়,চিন্তা শুধু একটি, যেন ঘুরে ফিরে চোখে পরে প্রাণের স্পন্দন প্রিয় প্রাঙ্গনটি।তাই ছায়াবীথি এলাকায় জাবি শিক্ষকদের উদ্যোগে গড়ে উঠেছে আরেকটি অবিকল জাহাঙ্গীরনগর।

এই জাবি হাউজিং সোসাইটির সদস্যের নবীন প্রবীণ শিক্ষক মণ্ডলীর অনেক শিক্ষক দুঃখ ভারাক্রান্ত মনে জানান আমাদের হাউজিং সোসাইটি সম্পুর্ন পরিকল্পিত এবং আধুনিক নগর ব্যাবস্থা আদলে গড়ে তোলা হয়েছে,যার দরুন ইতিমধ্যে সাভারের স্বনামধন্য এলাকা হিসেবে পরিচিতিও পেয়েছে কিন্তু পৌরসভার সঠিক পদক্ষেপ না থাকায় হাউজিং এর প্রবেশ পথে একটুখানি বৃষ্টি হলেই জলাবদ্ধতায় পতিত হয়।পৌরসভার অন্তর্ভুক্ত হওয়া সত্বেও ময়লা আবর্জনা অপসারণের জন্য নেই কোনো প্রকার পদক্ষেপ। এব্যাপারে প্রতিকার চেয়ে অবগত করা হয়েছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও ওয়ার্ড কমিশনারকে। এব্যাপারে দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিনিধি ফয়জুল ইসলাম সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান জাহাঙ্গীরনগর হাউজিং এর প্রবেশ পথে খানাখন্দের কারণে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা যায়, বৃষ্টির দিন ফুরাইলে পৌরসভা রাস্তা সংষ্কার করে দিবে এবং অচিরেই -জাবি হাউজিং এ প্রবেশের সব রাস্তাই পূর্ণ নির্মাণ করা হবে। ময়লা আবর্জনা নিষ্কাশনের ব্যাপারে সাভার পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদের সাথে কথা বললে তিনি জানান নদী বা খালের পারে ময়লা ফেলানো যাবেনা,নির্দিষ্ট জায়গা না থাকায় ময়লা নিয়ে সবাই বিপাকে। জাবি হাউজিং এর  ময়লা সহ ১নং ওয়ার্ড বাসীর ময়লা আবর্জনা নিষ্কাশনের জন্য সুনির্দিষ্ট জায়গার নির্বাচন প্রকৃয়া অব্যাহত রয়েছে, ঠিক  হওয়া মাত্রই এই ময়লা আবর্জনা নিষ্কাশনের আর কোনো বাঁধা থাকবেনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম