ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টাকারীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা

#

১৬ মে, ২০২৬,  8:57 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে আক্রমণ ও ধর্ষণচেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে মাঠে কাজ করছে পু‌লিশ। ওই ব্যক্তির সন্ধান দিতে পারলে নির্ভরযোগ্য তথ্যদাতাকে পুলিশ সদরদফতর থেকে পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (১৬ মে) পুলিশ সদরদফতরের পক্ষ থেকে পাঠানো এক জরুরি জনসচেতনতামূলক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই অনাকাঙ্ক্ষিত ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এক সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনী তার সুনির্দিষ্ট পরিচয় ও অবস্থান শনাক্ত করার জন্য কাজ করছে। ছবিতে বা সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ওই ব্যক্তির পরিচয়, বর্তমান অবস্থান বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনও তথ্য কেউ জে‌নে থাক‌লে তা দ্রুত পুলিশকে জানিয়ে সহযোগিতা কর‌তে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বার্তায়। তথ্য দেওয়ার জন্য পুলিশ সদরদফতরের পক্ষ থেকে একটি হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে। তথ্যদাতারা ০১৩২০-০৮৯৩০৫ নম্বরে যোগাযোগ করে যেকোনো নির্ভরযোগ্য তথ্য দি‌তে পারবেন। পুলিশ সদরদফতর থেকে আরও বলা হয়েছে, তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং সঠিক তথ্য প্রদানকারীকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম