ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

জাবির ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

#

২০ নভেম্বর, ২০২৫,  5:04 PM

news image

আগামী ২১ ডিসেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হবে। ভর্তীচ্ছু শিক্ষার্থীরা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। ২১ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে (ছুটির দিন ছাড়া) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সাল ও এর পরবর্তী বছরগুলোতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এবং ২০২৪ ও ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণসাপেক্ষে জাবিতে ভর্তির আবেদন করতে পারবেন। তবে এ বছরও বিভাগীয় শহরে হচ্ছে না জাবির ভর্তি পরীক্ষা। এ বিষয়ে সৈয়দ মোহাম্মদ আলী রেজা বলেন, ‘আমাদের হাতে অল্প সময় ও সামনে নির্বাচন। তাই সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এ বছর জাবিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম