ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

জাবির জঙ্গল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মে, ২০২৪,  10:30 AM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জঙ্গল থেকে জিসান আহমেদ (২১) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) সকাল সাড়ে ৬টায় জাবির শহীদ সালাম বরকত হল-সংলগ্ন জঙ্গলে ওই যুবকের মরদেহ ঝুলতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। নিহত জিসান আহমেদ বিশ্ববিদ্যালয়ের আল বেরুনি হলের কর্মচারী নজরুল ইসলামের ছেলে। তার বাড়ি শেরপুর সদর উপজেলার চর শাহাবদীতে। তারা বিশ্ববিদ্যালয়ের কলাবাগান-সংলগ্ন এলাকায় থাকতেন। কয়েকজন জানান, জিসান সম্প্রতি এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বাড়িতে বেশ কিছু গরু পালন করতো। রোববার তার মায়ের সঙ্গে মনোমালিন্যের জেরে ফাঁস নিতে পারেন। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জি এম আসলাম উজ্জামান জানান, ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম