ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা

জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২৫,  10:59 AM

news image

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর দেশটির বিভিন্ন অঞ্চলে সুনামি সতর্কতা জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সময় সোমবার গভীর রাতে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং হাজারো মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়েছেন। এসময় অওমোরি অঞ্চলে বেশ কয়েকটি বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। ভূমিকম্পের কারণে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। অওমোরি প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ২ হাজার ৭০০ বাড়ির বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে ও ৫০ কিলোমিটার গভীরে। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি ক্ষতিগ্রস্তদের সতর্ক করে বলেন, আবারও ভূমিকম্প হতে পারে। তাই ঘরের প্রয়োজনীয় আসবাবপত্র ভালোভাবে রাখুন এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেয়ার প্রস্তুতি নিন। অন্যদিকে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ভূমিকম্পের পর আগামী এক সপ্তাহ শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে। সূত্র : বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম