ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

জাপানে শক্তিশালী ভূমিকম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ আগস্ট, ২০২৩,  3:30 PM

news image

পূর্ব এশিয়ার দেশ জাপানে আঘাত হেনেছে শক্তিশালী একটি ভূমিকম্প। জার্মান ভূ-বিজ্ঞান গবেষণা সংস্থা (জিএফজেড) জানিয়েছে শুক্রবার (১১ আগস্ট) ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের হোককাইদো। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, জার্মান সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৪৬ কিলোমিটার গভীরে উৎপত্তি হয়েছিল। গত মার্চেও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল হোককাইদো। রিখটার স্কেলে যা ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প ছিল বলে জানিয়েছিল দেশটির জাতীয় ভূকম্পন সংস্থা। ওই ভূমিকম্পে হোককাইদো ছাড়াও অন্যান্য অঞ্চলগুলো কেঁপেছিল। এর আগে গত সপ্তাহে চীনের শেংডং প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ২১ জন মানুষ আহত হয়েছিলেন। কম্পনের দিক দিয়ে ভূমিকম্পটি এতটা শক্তিশালী না হলেও এতে ওই প্রদেশের ১২৬টি বাড়ি ধসে পড়েছিল। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল। ফলে সেটিতে ক্ষয়ক্ষতি বেশি হয় বলে ধারণা করা হয়।  এদিকে জাপান হলো একটি ভূমিকম্পপ্রবণ দেশ। এটি প্রশান্ত মহাসাগরের কথিত ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এই স্থানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। এছাড়া হঠাৎ করেই আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। অতীতে অনেক ভয়াবহ ভূমিকম্প ও সুনামির সম্মুখীন হয়েছিল দেশটি। যার মধ্যে ২০১১ সালের সুনামি ছিল অন্যদত। ওই বছর এই মহাপ্রাকৃতিক বিপর্যয়ে দেশটির হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছিল অসংখ্য অবকাঠামো। সূত্র: রয়টার্স, এবিপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম