ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

জাপানে ব্যাপক তুষারপাতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০২২,  5:49 PM

news image

জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির বিস্তীর্ণ অংশে ব্যাপক তুষারপাতে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। তুষারপাতের ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। খবর সিএনএন। গত সপ্তাহ থেকে জাপানের উত্তরাঞ্চলে ভারি তুষারপাত শুরু হয়। পরে যা দেশটির অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। তুষারপাতের কারণে মহাসড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। বিতরণ পরিষেবাগুলো বিলম্বিত হচ্ছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানত পশ্চিম উপকূল বরাবর অঞ্চলসহ জাপানের কিছু অংশ শক্তিশালী শীতকালীন আবহাওয়ার কারণে ভারি তুষারপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন। জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বড়দিনের সপ্তাহে সোমবার সকাল পর্যন্ত এই তুষারপাতে ১৭ জন মারা গেছেন। আহতের সংখ্যা ৯৩-এ পৌঁছেছে। আহত ও নিহতদের মধ্যে অনেকেই ছাদ থেকে বরফ সরানোর সময় পড়ে গিয়েছিলেন। আবার অনেকে ছাদ থেকে পিছলে যাওয়া বরফের ঘন স্তুপের নিচে চাপা পড়েছিলেন। ব্যাপক তুষারপাতে জাপানের উত্তরের প্রধান দ্বীপে বৈদ্যুতিক পাওয়ার ট্রান্সমিশন টাওয়ার ভেঙে পড়েছে। আর তাই ক্রিসমাসের সকালে প্রায় ২০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন ছিল। যদিও জাপানের অর্থনীতি ও শিল্প মন্ত্রণালয়ের বলছে, দিনের পরবর্তী সময়ে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা সম্ভব হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, দেশের কিছু অংশে তুষারপাত গড় পরিমাণের চেয়ে অনেক বেশি স্তরে জমেছে। উত্তর-পূর্ব জাপানের অনেক অংশে মৌসুমের তিনগুণ বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম