ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জাপানে বেড়েছে স্কুলছাত্রদের আত্মহত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ জানুয়ারি, ২০২৫,  6:34 PM

news image

জাপানে ২০২৪ সালে স্কুলছাত্রদের মধ্যে আত্মহত্যার ঘটনা বেড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে হাইস্কুল ছাত্রদের আত্মহত্যার ঘটনা ছিল ৫১৩, যা ২০২৪ সালে বেড়ে ৫২৭-এ পৌঁছেছে। খবর এএফপির। তবে সামগ্রিকভাবে দেশটিতে আত্মহত্যার প্রবণতা ৭ দশমিক ২ শতাংশ কমেছে। ২০২৪ সালে জাপানে মোট ২০ হাজার ২৬৮ জন আত্মহত্যা করেছেন, তার আগের বছর যা ৩৪ হাজার ৪২৭ জন। ডেপুটি চিপ কেবিনেট সেক্রেটারি তোকিওতো তার এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমরা আত্মহত্যার সমস্যাকে অত্যন্ত গুরুত্বসহকারে নিচ্ছি। শিশুদের জীবন রক্ষার্থে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব এবং এমন সমাজ গড়ব যেখানে কেউ তার জীবন নেবে না।’ যদিও অধিকাংশ ছাত্রের আত্মহত্যার কারণ অজানা। তবে অতীতের পর্যালোচনায় দেখা গেছে, পড়াশোনার চাপ, বুলিং, সম্পর্ক, ক্যারিয়ার এবং স্বাস্থ্যগত সমস্যাগুলোর কারণে অনেক ছাত্র আত্মহত্যার পথ বেছে নিয়েছে। জাপানের এই পরিস্থিতি দেশের সামাজিক ও শিক্ষাগত চাপের দিকে নতুন করে নজর দিতে বাধ্য করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম