ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল, ২০২৩,  4:06 PM

news image

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে দেশটির রাজধানী টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট। বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই শুনসুকে। বিমানবন্দরে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। জাপান সফর শেষে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যাবেন। এর আগে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি সকাল ৭টা ৫৬ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, তার সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতাসহ আটটি সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হতে পারে। আগামী ২৬ এপ্রিল দুই দেশের প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা ও ফুমিও কিশিদা) বৈঠকে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ পুনর্ব্যবহার, কাস্টমস বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন খাতে দু’দেশের মধ্যে এসব সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শেখ হাসিনা ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত নৈশভোজের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিকতা শেষ হবে। এটি হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ষষ্ঠ জাপান সফর। এর আগে প্রধানমন্ত্রী ১৯৯৭, ২০১০, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে জাপান সফর করেন। এবারের সফরে প্রধানমন্ত্রী একটি বিনিয়োগ সম্মেলন, একটি কমিউনিটি সংবর্ধনা এবং কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। এছাড়া কয়েকজন জাপানি নাগরিকের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম