ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

জাপানে পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ ১৭

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৩,  2:42 PM

news image

জাপানের নাগাসাকি উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এতে চারজন ক্রুকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১৭ জন। ক্রুদের উদ্ধারে এখন অভিযান চালাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। খবর আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার বিরূপ আবহাওয়ার কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। জাপানের কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, ৬ হাজার ৫৫১ টন ওজনের ‘জিনতিয়ান’ নামের জাহাজটির ৪ জন ক্রুকে উদ্ধার করতে সমর্থ হয় নিকটবর্তী জাহাজগুলো।

এখনো আরও ১৭ জন নিখোঁজ আছেন। তাদের উদ্ধারে চলছে অভিযান। উদ্ধারকৃত ৪ জনই চীনের নাগরিক। জাপানের বার্তাসংস্থা কয়োদো জানিয়েছে, মঙ্গলবার রাতের দিকে জিনতিয়ান জাহাজ থেকে বার্তা পাঠানো হয়। এর চার ঘণ্টা পর জাহাজটি ডুবে যায়। ক্রুরা বার্তায় জানায়, ‘তাদের জাহাজ কাত হয়ে গেছে এবং ভেতরে পানি ঢুকে যাচ্ছে।’ জাপানি কোস্টগার্ড জানিয়েছে হংকংয়ের পতাকাবাহী এ জাহাজটিতে ২২ জন ক্রু ছিলেন। এরমধ্যে ১৪ জন চীনের নাগরিক। বাকি ৮ জন মিয়ানমারের। জানা গেছে, জাহাজটিতে কাঠ ছিল। ঠিক কী কারণে এটি ডুবে গেল সেটি এখনও জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম