ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্যে জোর পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী স্বপ্নের কারিগর উনাহির দুই পায়ে মরক্কোর নতুন ইতিহাস জুনে সড়কে ৪৩৮ প্রাণহানি, ৫৬ জনই শিশু খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসক উপস্থিতি নিয়মিত তদারকির নির্দেশ

জাপানে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় 'নানমাদোল'

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২২,  9:55 AM

news image

শক্তিশালী ঘূর্ণিঝড় নানমাদোল ধেয়ে আসছে জাপানে। জাপান আবহাওয়া অধিদফতরের প্রধান স্থানীয়দের নিরাপদ আশ্রয়স্থলে চলে যেতে নির্দেশনা দিয়েছেন। এ ঝড়ের আঘাত থেকে বাঁচতে ইতোমধ্যে ২০ লাখ বাসিন্দা আশ্রয় চেয়েছেন। দেশটির জাতীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এ ধরনের আবহাওয়া পরিস্থিতি খুবই দুর্লভ। একে ‘বিশেষ সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাছাড়া এ ঝড়ে ভূমিধসেরও সতর্কবার্তা জারি করা হয়েছে।  রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে আরও বলা হয়, ঝড়ের আগাম প্রস্তুতি হিসেবে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।

এ ঝড়ের শক্তিকে ৪ মাত্রা হিসেবে নির্দেশ করা হয়েছে। তাছাড়া খাগোশিমা, কুমামোটো এবং মিয়াজাকি অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ গতিতে এটি আঘাত হানতে পারে। জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, খাগোশিমা অঞ্চলে সর্বোচ্চ শক্তি নিয়ে এটি আচড়ে পড়তে পারে। ২০১৩ সালের পর এটিই প্রথম কোনো আবহাওয়া বার্তা যেখানে ঝড়ের শক্তির মাত্রা বুঝাতে ‘বিশেষ সতর্কতা’ উল্লেখ করা হচ্ছে। তাইফুন নামাদোল ঘণ্টায় ২৭০ কিলোমিটার গতিতে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। এ ঝড়ের কারণে প্রচুর বৃষ্টিপাত হতে পারে। আর এতে ভূমিধসের ঘটনাও ঘটতে পারে।  সূত্র : আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম