ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: নেতিবাচক পুলিশ প্রতিবেদনে বাদ ২৫০০, প্রার্থীরা ক্ষুব্ধ যুক্তরাষ্ট্রে ‘নরইস্টার’-এ বিপর্যস্ত জনজীবন, জরুরি অবস্থা জারি সাগর আছে সম্ভাবনাও আছে মধ্যরাতে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর দেশের স্বার্থকে প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, পুলিশ বলছে ‘গুজব’ জয়ে শুরু ভিয়েতনামের, অধিনায়কের চোটে দুশ্চিন্তা নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ বায়ুদূষণে শীর্ষে আদ্দিস আবাবা, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’ জেনে নিন ডেঙ্গু জ্বর সম্পর্কে ১০টি তথ্য

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৩,  5:38 PM

news image

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে শনিবার বোমা হামলা হয়েছে। তবে হামলার সঙ্গে সঙ্গে নিরাপত্তাকর্মীদের তৎপরতার ফলে অক্ষত আছেন কিশিদা। স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ২৫ মিনিটে জাপানের ওয়াকাইয়ামা শহরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ওয়াকাইয়ামা শহরের শনিবার সমাবেশে ভাষণ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। নির্দিষ্ট সময়ে তিনি মঞ্চে ওঠার পর পরই তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমাটি। খবর জাপান টাইমসের। আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বোমাটি প্রাণঘাতী ছিল না।  প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ছোড়া সেই বস্তুটি ‘স্মোক বোম্ব’জাতীয় বোমা ছিল বলে ধারণা করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ধরনের বোমায় ব্যাপক পরিমাণে ধোঁয়া সৃষ্টি হলেও বিস্ফোরণজনিত ক্ষতি হয় না। স্থানীয় একটি উপনির্বাচনে ক্ষমতাসীন এলডিপির প্রার্থীর জন্য প্রচার চালাতে ওই জনসভায় যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী কিশিদা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম