ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

জাপানি দুই শিশুকে সাড়ে ১১টার মধ্যে হাজিরের নির্দেশ

#

১৩ ডিসেম্বর, ২০২১,  4:46 PM

news image

বাবা ইমরান শরীফের সঙ্গে জেসমিন মালিকা ও লাইলা লিনাবাবা ইমরান শরীফের সঙ্গে জেসমিন মালিকা ও লাইলা লিনা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই শিশু কন্যাকে (জেসমিন মালিকা ও লাইলা লিনাকে) আজ বেলা সাড়ে ১১টার মধ্যে আদালতে হাজির করতে তাদের বাবাকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেন। শিশু দুটির বাবা শরীফ ইমরানের বিরুদ্ধে জাপানি মায়ের আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। দুই শিশুকে রবিবার রাত ১০টার মধ্যে মায়ের কাছে দেওয়ার কথা থাকলেও দেননি বাবা শরীফ ইমরান। এই নির্দেশনা না মানায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রবিবারই জানিয়েছেলেন এরিকোর আইনজীবী। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ রবিবার সকালে দুই দিনের জন্য দুই শিশুকে মায়ের কাছে দেওয়ার নির্দেশ দেন। আদালত বলে, ‘দুই দিন শিশুরা মায়ের কাছে থাকবে।’ এরপর ১৫ ডিসেম্বর পরবর্তী শুনানির তারিখ ঠিক করে দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম