ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে বোরকা পড়া নিষিদ্ধ

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ নভেম্বর, ২০২৪,  5:18 PM

news image

আগামী বছর জানুয়ারির ১ তারিখ থেকে পাবলিক প্লেসে মুখ ঢেকে রাখে এমন পোশাক নিষিদ্ধের আইন কার্যকর হচ্ছে সুইজারল্যান্ডে। দেশটির সরকার গত বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।   দেশটির ফেডারেল কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, বোরকা পরা নিষিদ্ধের আইন কার্যকরের তারিখ ধার্য করা হয়েছে এবং যারা এই আইন ভাঙবেন তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩৭ হাজার টাকার বেশি। তবে সুইজারল্যান্ডের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বোরকা পরা নিষিদ্ধের এই আইন বিমান, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। একইসঙ্গে ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও মুখ ঢাকা যাবে।  এ ছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেওয়া হবে। পাশাপাশি শৈল্পিক বা বিনোদন এবং বিজ্ঞাপনের ক্ষেত্রে মুখ ঢাকায় কোনো বাধা থাকবে না। ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকা যাবে। তবে এজন্য কর্তৃপক্ষের কাছ থেকে আগে থেকে অনুমতি নিতে হবে।  গত বছরের সেপ্টেম্বরে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ মুখ ঢেকে রাখার উপর নিষেধাজ্ঞা পাস করার পক্ষে ভোট দেয়। এরপর দেশটির ন্যাশনাল কাউন্সিল কাউন্সিল ১৫১-২৯ ভোটে আইনটি অনুমোদন করে। এর আগে ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দেয় দেশটির জনগণ। এরপরেই দেশটির পার্লামেন্টে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম