ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জানুয়ারিতে করোনায় মৃতদের ৭৩ শতাংশই টিকা নেননি

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২২,  4:26 PM

news image

কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু বেড়েছে। ডিসেম্বরের চেয়ে তিনগুণের বেশি মানুষের মৃত্যু হয়েছে জানুয়ারিতে। জানুয়ারি মাসে যাদের মৃত্যু হয়েছে, তাদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল বুলেটিনে এই তথ্য জানানো হয়। এতে তথ্য উপস্থাপন করেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম। তিনি জানান, গত ডিসেম্বরে করোনায় দেশে মারা যায় ৯১ জন। আর জানুয়ারি মাসে করোনায় মৃত্যু হয়েছে ৩২২ জনের। জানুয়ারি মাসে মৃতদের ৭৩ শতাংশই করোনার টিকা নেননি। বুলেটিনে আরও জানানো হয়, জানুয়ারিতে মৃত ৩২২ জনের মধ্যে ২৩৪ জন, অর্থাৎ ৭৩ শতাংশ করোনা টিকা নেননি। ২৭ শতাংশ বা ৮৮ জন টিকা নিয়েছিলেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছিলেন মাত্র ১৮ জন আর দুই ডোজ নিয়েছিলেন ৬৮ জন। তবে মৃতদের মধ্যে মাত্র দুজন বুস্টার বা তৃতীয় ডোজের টিকা পেয়েছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম