ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৬,  8:18 PM

news image

জুলাই গণহত্যার পরিকল্পনা ও নির্দেশনা  তাপস-ইনুর সঙ্গে হাসিনার ফোনালাপে উঠে এসেছে যেসব তথ্য বিমানের পরিচালনা পর্ষদের সদস্য হলেন খলিলুর, তৈয়্যব ও ইসি সচিব আখতার দরজায় কড়া নাড়ছে মুসলিম উম্মাহর সিয়াম-সাধনার মাস। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। রমজান মাসের সম্ভাব্য প্রথম দিন হতে পারে ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ। অবশ্য চাঁদ দেখার ওপর তা নির্ভর করছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাকটিভিটিজ ডিপার্টমেন্টের ২০২৬ সালের সরকারি ছুটি ও ধর্মীয় ইভেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) হতে পারে রমজান মাসের শেষ দিন। পরদিন মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হতে পারে। ২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হতে পারে। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনেরও হতে পারে। হিজরি বর্ষ গণনা করা হয় চাঁদ দেখার ওপর নির্ভর করে। এখন চলছে রজব মাস। হিজরি মাস সাধারণ ২৯ অথবা ৩০ দিনের হয়ে থাকে। এদিকে, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের কয়েকদিন পরেই শুরু হচ্ছে রোজা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম