ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মা-বাবার খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল শিশুর সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জানা গেল প্রাথমিকে শিক্ষক নিয়োগের সময়

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২২,  9:11 PM

news image

নভেম্বরের ১৫ তারিখের মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করা হবে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। রোববার (৩০ অক্টোবর) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি শিক্ষকদের বদলিও আগামী ১৫ নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এ সময় এক শিফট চালুর বিষয়ে তিনি বলেন, দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি শিফটে আনার প্রক্রিয়া চলছে। ২০২৩ সালের জানুয়া‌রি থেকে এ নিয়ম চালু হবে। তবে, কোনো শিক্ষকের চাকরি হারানোর ভয় নেই। গণ‌শিক্ষা স‌চিব বলেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. আমিনুল ইসলাম খানকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়। আজ মন্ত্রণালয়ে শেষ অফিস করেন তিনি। সোমবার (৩১ অক্টোবর) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব নেবেন আমিনুল ইসলাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম