ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

জানা গেল এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ

#

২৬ ফেব্রুয়ারি, ২০২৫,  3:18 PM

news image

চলতি শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ১০ এপ্রিল। এসএসসি ও সমমান পরীক্ষার প্রবেশপত্র আগামী ১১ মার্চ দেওয়া শুরু হবে শেষ হবে ১২ মার্চ। এই প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। আগামী ১১ ও ১২ মার্চ ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন জেলাগুলোর স্কুল প্রবেশপত্র বিতরণ করবে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়। বোর্ডের অধীন সব কেন্দ্রসচিবকে এ চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। আগামী ১১ মার্চ ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর ও টাঙ্গাইল জেলার প্রবেশপত্র দেওয়া হবে।

পরদিন ১২ মার্চ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর,গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র বিতরণ করা হবে। এতে আরও বলা হয়, কেন্দ্রসচিব নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কোনো ব্যক্তিকে প্রবেশপত্র গ্রহণ করার ক্ষমতা দেওয়া যাবে না।

চিঠির তথ্যানুযায়ী, কেন্দ্রসচিব প্রবেশপত্র হাতে পাওয়ার পর ১৩ মার্চের মধ্যে তা শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ সম্পন্ন করতে হবে। কোনো প্রবেশপত্রে ভুল-ত্রুটি থাকলে তা ১৬ থেকে ২৫ মার্চের মধ্যে বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে জমা দিয়ে সংশোধন করিয়ে নিতে হবে। পরে কোনো জটিলতার সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান দায়ী থাকবেন। গত ১২ ডিসেম্বর এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়। বৈসাবি উৎসবের কারণে বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। এ তারিখ পরিবর্তন করে গত ১৯ ফেব্রুয়ারি সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সংশোধিত সূচি অনুযায়ী ১০ এপ্রিল এসএসসি পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে (বাংলা দ্বিতীয়পত্র) পর্যন্ত। তবে আগের মতোই ১০ মে থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ১৮ মের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম