ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

জাতীয় সংসদ নির্বাচন: ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩,  11:14 AM

news image

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করা হবে আজ। বুধবার (১৬ আগস্ট) উপজেলা নির্বাচন অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন স্থানে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করার কথা রয়েছে।মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. মুনীর হোসাইন খান জানান, নির্ধারিত কমিটির মাধ্যমে ভোটকেন্দ্র পরিদর্শন করে খসড়া প্রকাশের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। তিনি জানান, বুধবার সারাদেশের মতো ঢাকা জেলার স্থানীয় পর্যায়ের অফিস সবার জন্য উন্মুক্ত থাকবে। কারও কোনো দাবি বা আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে পারবেন। তিনি বলেন, একাদশ সংসদ নির্বাচনের তুলনায় ভোটার বাড়ায় দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রও বাড়বে। ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে আগের সিংহভাগ কেন্দ্রকেই বহাল রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া নতুন কিছু কেন্দ্রও প্রস্তাব করা হয়েছে। ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে সবার সুবিধার্থে খসড়া ভোটকেন্দ্রের তালিকা জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী অফিসারের অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকাশ করা হবে বুধবার। চলতি বছর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সম্পন্ন করার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে কাজী হাবিবুল আউয়াল কমিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম