ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা, পুলিশের লোমহর্ষক বর্ণনা হরমুজ প্রণালি বন্ধ, যে প্রভাব পড়বে বলছেন বিশ্লেষকেরা ব্যবসায়ীর বাসায় গুলির ঘটনায় জড়িতদের ‘চিহ্নিত করা গেছে’ করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভ-সংঘর্ষে নিহত অন্তত ৯ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: প্রবাসীদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী সারা দেশে ৯৭৩ শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম, তালিকা প্রকাশ ইরানে প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত বেড়ে ১৪৮ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী রিজিকের সঙ্গে শেষ দেখা হলো না মা ইকরার এবার প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহতের তথ্য নিশ্চিত করল ইরান

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রসিকের কর্মপরিকল্পনা সভা

#

০৫ ডিসেম্বর, ২০২৩,  10:12 PM

news image

আবুল হোসেন বাবলুঃ আগামী ১২ ডিসেম্বর-২০২৩ইং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে রংপুর সিটি কর্পোরেশনের হল রুমে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্টিত হয়েছে। আজ ০৫ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আলহাজ্ব ডা. মোঃ কামরুজ্জামান ইবনে তাজের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের সচিব মোছাঃ উম্মে ফাতিমা, প্যানেল মেয়র মোঃ মাহাবুবার রহমান মঞ্জু ও ডেপুটি সিভিল সার্জন মোঃ রুহুল আমিন মিয়া। এ সময় রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর আব্দুর রহমান দেওয়ানী, লিটন পারভেজ, শাহজাদা আরমান, শাহাদৎ হোসেন, নুরুন্নবী ফুলু, রফিকুল আলম, হাসনা বানু, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,সংরক্ষিত মহিলা কাউন্সিলর, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, ইপিআই কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আগামী ১২ ডিসেম্বর-২০২৩ইং জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা, অবহিতকরণ ও কর্মপরিকল্পনা প্রনয়ণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম