ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের আলটিমেটাম জুলাই ঐক্যের

#

নিজস্ব প্রতিবেদক

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  4:23 PM

news image

ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী ও ভারতের বিশ্বস্ত সঙ্গী জাতীয় পার্টিসহ গণহত্যা এবং আওয়ামী দুঃশাসনের সহযোগী ১৪ দলকে আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে নিষিদ্ধ করতে হবে বলে আলটিমেটাম দিয়েছে জুলাই ঐক্য। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করা অন্তত ৮০টি সংগঠন, শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার করে এ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় জুলাই ঐক্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে যদি দেশের প্রথম স্বৈরশাসকের দল জাতীয় পার্টি একই সঙ্গে ১৪ দলের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা না নেয়, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জুলাই ঐক্য। একইসঙ্গে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, গণহত্যাকারী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ২ দিন পর গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যন্টিনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধের দাবি করে জুলাই ঐক্য। গত ৩ মাসে আমরা লক্ষ্য করেছি জাতীয় পার্টিসহ ১৪ দলের নেতাকর্মীরা নানাভাবে দেশে বিশৃঙ্খলা তৈরিতে লিপ্ত। সম্প্রতি গণমাধ্যমের প্রকাশিত সংবাদের মাধ্যমে জানা যায় জাতীয় পার্টি ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন জায়াগায় থাকা পার্টির অফিসগুলোতে দেশি অস্ত্রের মজুত রেখেছে।

জুলাই ঐক্য জানায়, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবার এবং জুলাই যোদ্ধারা মনে করে, দেশের সাধারণ মানুষের ওপর আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচার, গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের দায় জাতীয় পার্টিসহ ১৪ দল কোনোভাবেই এড়াতে পারে না। জাতীয় পার্টি প্রতিষ্ঠালগ্ন থেকে গণতন্ত্রের মূলধারাকে ধ্বংস করার পাশাপাশি বারবার নির্বাচনকে প্রহসনে পরিণত করার ইতিহাসে জড়িত থেকেছে।

জুলাই ঐক্য মনে করে, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থবিরোধী। জুলাই ঐক্য মনে করে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের সহযোগী ১৪ দলকে অবিলম্বে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ এবং বিচারের মুখামুখি না করে তাহলে তা হবে জুলাই স্পিরিটের সঙ্গে সরাসরি গাদ্দারির শামিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম