ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

জাতীয় পরিষদ থেকে পদত্যাগ করছেন ইমরান খান

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ এপ্রিল, ২০২২,  4:09 PM

news image

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জাতীয় পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। সোমবার (১১ এপ্রিল) একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে জিয়ো নিউজ। খানকে উদ্ধৃত করে নাম প্রকাশের শর্তে সূত্রটি জানিয়েছে, ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) কোনো অবস্থাতেই এই বিধানসভায় বসবে না। পিটিআইয়ের সংসদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সূত্রটি জানায়, ইমরান বলেছেন, যারা পাকিস্তানকে ডাকাতি করেছে এবং যারা ‘বিদেশি শক্তি দ্বারা এসেছে’ তাদের সঙ্গে পিটিআই বিধানসভায় বসবে না। তিনি বলেন,

যেসব প্রতিষ্ঠান এই সরকারকে দিয়ে দেশ চালাতে চায় তাদের চাপে রাখতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি... আমরা তাদের চলতে দেব না। তিনি আরও বলেছেন, রোববার (১০ এপ্রিল) রাতে গোটা দেশ পিটিআইয়ের সমর্থন ও বিক্ষোভ দেখেছে। সূত্র জানায়, পার্টির বেশিরভাগ সদস্য পদত্যাগ করার বিষয়ে খানের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। এর পরিবর্তে প্রতিটি ফ্রন্টে দৃঢ়ভাবে বিরোধীদের মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় খান বলেন, যদি কোনো সংসদ সদস্য পদত্যাগ না করেন তবে তিনিই হবেন ‘প্রথম সংসদ সদস্য যিনি পদত্যাগ করবেন। এরপরে সকল সংসদ সদস্য এই সিদ্ধান্তে সম্মত হন যে তাদের পদত্যাগের আদেশ দেওয়ার ক্ষমতা খানের রয়েছে। এছাড়া পিটিআই সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে প্রধানমন্ত্রী মনোনীত করলেও তারা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত ফারুখ হাবিব, আলী জাইদি এবং মুরাদ সাঈদের পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম