ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ইভিএমে ভোট চায় আ.লীগ: কাদের

#

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২২,  12:21 PM

news image

আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়। কমিশন তাদের সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (১০ মে) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের এক যৌথসভায় একথা বলেন তিনি।  ওবায়দুল কাদের আরও বলেন, সরকারের পদত্যাগ নয়, সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন হবে।এবারো বিএনপিকে দলের অস্তিত্ব রক্ষায় জাতীয় নির্বাচনে আসতেই হবে। নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই, তাই বিএনপিকে দর কষাকষি না করে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি। তিনি বলেন, সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে হামলার পরিকল্পনার করা বিএনপির চর্চা। আওয়ামী লীগ অপসংস্কৃতি চর্চা করে না। ওবায়দুল কাদের বলেন, কুমিল্লায় এলডিপি মহাসচিবের উপর হামলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে। এখানে কাউকে ছাড় দেয়া হবে না।  বিএনপি মহা-সচিব মির্জা ফখরুলের সমালোচনার প্রতিবাদে তিনি বলেন, তিনি পুরোপুরি সত্য বলেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম