ঢাকা ২২ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি মাগুরায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু আন্দোলন চালিয়ে যাবে সিজেপি, প্রতিক্রিয়া দেখালেন মোদি দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা, আটক ১ আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার নারায়ণগঞ্জে ইয়াবাসহ জোড়া দম্পতি গ্রেপ্তার ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

জাতীয় নির্বাচনে দেশের আয় বাড়ে : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ আগস্ট, ২০২৩,  2:24 PM

news image

জাতীয় নির্বাচনে দেশের আয় ও বেচাকেনাও বাড়ে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বুধবার (৩০ আগস্ট) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মহাসিং নদীতে ১ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ৪২৫ কেজি রুই মাছ ছাড়ার অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এম এ মান্নান বলেন, নির্বাচনের সময় বেচাকেনা বাড়ে। এ সময় মানুষ মনের আনন্দে চা শিঙাড়া খেতে পারেন। প্রার্থীরা টাকা খরচ করেন। এটি ভালো দিক। তিনি আরও বলেন, যদি আন্দোলনের নামে সরকারি অফিস আদালতে হামলা ও সড়ক পথে আক্রমণ করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে দেশের মানুষের ক্ষতি হবে। এতে দেশে অর্থনৈতিক প্রভাব পড়বে। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা, মোহাম্মদ শামসুল করিম, শান্তিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম