ঢাকা ০৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৫,  7:56 PM

news image

আসন্ন জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত দেশে অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের অনেক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে হবে। তাই নির্বাচনের আগ পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। ৫ আগস্ট ঘিরে শঙ্কার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৩ আগস্টকে কেন্দ্র করেও আতঙ্ক ছিল। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। তবে, সতর্কতা সব সময় থাকে। আমরাও সতর্ক অবস্থানে আছি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার সময় যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল তা ক্রমান্বয়ে উন্নতি হয়েছে। আগের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হলেও কাঙ্ক্ষিত উন্নতি এখনও হয়নি। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কি না সেটা আপনারাই ভালো বলতে পারবেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে বা নেবে না, তা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করবে আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, সব দলকেই প্রটেকশন দেওয়া হচ্ছে। যারা বেশি ভার্নারেবল তাদের বেশি দেওয়া হচ্ছে, যারা কম তাদের কম দেওয়া হচ্ছে। কারা কেমন ভার্নারেবল তা বিভিন্ন এজেন্সি ঠিক করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম