ঢাকা ২৪ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্কে উঠে এল গুম-হত্যার নৃশংস বর্ণনা আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১ বিজয়ের মাসে দেশকে নিরাপদ রাখতে অতন্দ্র প্রহরীর মতো কাজ করব: ইশরাক দুর্বল ব্যাংক পুনর্গঠনে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেফতার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণের পর মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ব্যবস্থা আগুন সন্ত্রাসের কারণে আতঙ্কিত নয়, মানুষ কঠোর অবস্থানে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিনেতা সোহেল খান মারা গেছেন স্থানীয় সরকার নির্বাচন : ভোটার এলাকা পরিবর্তনের হিড়িক

জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ

#

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর, ২০২৪,  4:52 PM

news image

নানা কর্মসূচির মধ্যদিয়ে দেশে আজ (২২ অক্টোবর) পালিত হবে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এবারে দিবসটির প্রতিপাদ্য ‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’।  দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, নিরাপদ ও উন্নত সড়ক পরিবহন ব্যবস্থা একটি কল্যাণ রাষ্ট্রের অন্যতম নিয়ামক। সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আইনের প্রয়োগ ও আইন মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।  প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, প্রথাগত সড়ক ব্যবস্থাপনার ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে ২০১৮ সালে সংঘটিত শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে গণআন্দোলনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিরাপদ সড়ক নিশ্চিত করতে বর্তমান অন্তর্বর্তী সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ত্রুটিপূর্ণ মোটরযান, ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক, অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে, সড়ক পরিবহন মালিক-শ্রমিক তা উপলব্ধি করে এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে বিআরটিএ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। দিবসটি উপলক্ষ্যে আগামীকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম