ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০২২,  1:49 PM

news image

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার ৫৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সংস্হার প্রধান কার্যালয়, ৬ অরফানেজ রোড, বকশিবাজার, ঢাকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় সমাজকল্যাণ পরিষদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মোহাম্মদ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপ পুলিশ কমিশনার, লালবাগ বি়ভাগ মোঃ জাফর হোসেন। অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব আইউব আলী হাওলাদার।

জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার শপিং কমপ্লেক্স,সা়ভার মার্কেটের ইনচার্জ মোঃ আব্দুর রহিম।  অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিক। সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ সরকার দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে,ভবিষ্যতে ও যাবে।মহাসচিব আইউব আলী হাওলাদার সংস্হার বিভিন্ন উন্নয়নসহ ২০২২-২২ সালের আয় ব্যায়ের হিসাব ও ২০২২- ২৩ আর্থিক সালের সংস্থার বাজেট ও পরিকল্পনা সভায় পেশ করেন। এছাড়াও সরকারের কাছে ৫ টি দাবি পেশ করেন। উক্ত অনুষ্ঠানে অসহায়, দরিদ্র দৃষ্টি প্রতিবন্ধীদেরকে চিকিৎসা, শিক্ষা ভাতা,বয়স্ক ভাতা,ক্ষুদ্র ব্যাবসায় সাহায্য ও পূনর্বাসনসহ ৫০০ দৃষ্টি প্রতিবন্ধীকে নগত অর্থ  বিতরণ করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম