ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জাতীয় দলের অধিনায়কত্ব, বোর্ড চাইলে চেষ্টা করব ইন শা আল্লাহ

#

ক্রীড়া প্রতিবেদক

২২ মার্চ, ২০২৫,  10:35 AM

news image

বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গত বছরই তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে। সে সময় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন দাস। লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতে টাইগাররা। কিন্তু স্থায়ীভাবে এই ফরম্যাটটিতে কে অধিনায়কত্ব পাবেন তা নিয়ে আলোচনা চলছে। সেই সম্ভাব্য তালিকায় রয়েছেন তাসকিন আহমেদও। জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে তাসকিন বলেন, 'এটা বোর্ডের কল, বোর্ড যাকে বিবেচনা করবে সেই করবে। দিনশেষে আমি একজন খেলোয়াড়, সবসময় এনজয় করতে চাই। নিজের সেরাটা নিংড়ে দিতে চাই দলের জন্য। বোর্ড যদি কখনো মনে করে তখন আলাদা বিষয়।' জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাসকিন প্রস্তুত কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'বোর্ড চাইলে চেষ্টা করব ইন শা আল্লাহ।' 'আল্লার রহমত, ফ্যামিলির দোয়া, উনাদের সাপোর্ট সব মিলিয়ে আসলে একটু একটু করে বেড়ে উঠছি। নিজের জায়গা থেকে তো সবসময় উন্নতির চেষ্টা করছি। তাদের ভালোবাসা, দোয়া, রহমত এগুলো থেকে নিজেরও মন চায় যাতে দেশের জন্য ভালো কিছু করতে পারি।'

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম