ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ঐক্য ধরে রাখতে হবে: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৪,  11:09 AM

news image

ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই মিলে যুদ্ধ করেছে। কোলের শিশু থেকে শুরু করে ৮০ বছরের বৃদ্ধও শাহাদৎ বরণ করেছেন। একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি। আমাদের এ জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। ঐক্যের কোন ফাঁক দিয়ে যেন কেউ প্রবেশ করে ঐক্য বিনষ্ট করতে না পারে। এজন্য বাংলাদেশের সব জনগণকে সজাগ থাকতে হবে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।   এর আগে ঢাকা থেকে বিমানযোগে আসা আমিরে জামায়াতকে ফুল দিয়ে বরণ করে নেন যশোর জেলার আমির অধ্যাপক গোলম রসুলের নেতৃত্বে একদল নেতাকর্মী। এসময় আমিরে জামায়াত প্রথম পথ সভায় বক্তব্য রাখেন যশোর, খুলনা সাতক্ষীরা ও ঝিনাইদহ এ চারটি জেলার সংযোগস্থল চাঁচড়া চেকপোস্ট মোড়ে।  ড. শফিকুর রহমান বলেন, পতিত সরকারের আমলে সবচেয়ে মজলুম দল ছিল জামায়াতে ইসলামী। বিপ্লবের পরেও আমরা উল্লাসে ফেটে পড়িনি। সবাইকে শান্ত থাকার নির্দেশ দিয়েছিলাম। দলের সর্বস্তরের নেতাকর্মী নির্দেশনা মেনে চলেছেন। দেশের কোথাও কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আসেনি। জামায়াতের আমির বলেন, যারা আমাদের ওপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিলেন। এক নাগাড়ে সাড়ে ১৫ বছর তাণ্ডব চালিয়েছিলেন। যারা মানুষকে খুন, গুম লুণ্ঠন করেছিলেন, যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন, যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাঠিতে প্রাসাদ তৈরি করেছেন তাদের আমরা ক্ষমা করবো না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার করতে হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম