ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২২,  4:10 PM

news image

ছবি : সংগৃহীত 
মহামারি করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়ার দাবিতে রাজধানীর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করে শেরেবাংলা নগর থানার এসআই নিয়ামুল হক বলেন, একদল শিক্ষার্থী মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাসেল স্কয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে বেলা পৌনে ১টার দিকে পরীক্ষার রুটিন জানতে পেরে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে চলে যান। করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় দেশের সব স্কুল-কলেজ ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। বিশ্ববিদ্যালয়গুলোকেও একই ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম