ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জাতীয় নাগরিক কমিটির নতুন ৫ সেল গঠন

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৫,  12:11 PM

news image

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে নতুন পাঁচটি সেল গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (১২ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নবগঠিত সেলগুলো হলো শহীদ পরিবার ও আহত কল্যাণ, দপ্তর সেল, প্রচার ও প্রকাশনা সেল, আইসিটি সেল এবং তথ্য ও জনসংযোগ সেল। জাতীয় নাগরিক কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সেলগুলো গঠন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এগুলোর মধ্যে শহীদ পরিবার ও আহত কল্যাণ সেলের সেল সম্পাদক করা হয়েছে ডা. মাহমুদা আলম মিতুকে। এছাড়া সেলের সদস্য হিসেবে স্থান পেয়েছেন তামিম আহমেদ, শেখ তাসনিম আফরোজ ইমি, মো. রাকিব হোসেন এবং কাজী আশরাফুর রহমান। দপ্তর সেলের সম্পাদক করা হয়েছে মনিরা শারমিনকে। এ সেলের সদস্য করা হয়েছে হাসান আলী খান ও আবু সাঈদকে। প্রচার ও প্রকাশনা সেলের সম্পাদক হয়েছেন মো. আরিফুর রহমান। আর সদস্য হিসেবে স্থান পেয়েছেন খান মুহাম্মদ মুরসালিন, মীর আরশাদুল হক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। আইসিটি সেলের সেল সম্পাদক হয়েছেন মো. ফারহাদ আলম ভুঁইয়া এবং সদস্য হিসেবে আছেন মো. আজহার উদ্দিন অনিক, সাবহানাজ রশীদ দিয়া, রাফিদ ভুঁইয়া এবং তারিক আদনান মুন। এছাড়া তথ্য ও জনসংযোগ সেলের সেল সম্পাদক করা হয়েছে মামুনুর রশীদকে। সেলটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন মশিউর রহমান ও তামিম আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম