ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

জাতীয় গ্রিডে ফিরেছে আদানির বিদ্যুৎ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুন, ২০২৩,  11:24 AM

news image

তের ঘণ্টা বন্ধ থাকার পর দেশের জাতীয় গ্রিডে ফের শুরু হয়েছে ভারতের আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ। বুধবার (৭ জুন) দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয় বলে জানায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। পিজিসিবির মুখপাত্র এ বি এম বদরুদ্দোজা খান সময় সংবাদকে জানান, ঝড়ের কারণে বুধবার (৭ জুন) দুপুর ২টা ৪৬ মিনিটে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের ক্ষতিগ্রস্ত হয় সঞ্চালন লাইন। এ সময় অনাকাঙ্ক্ষিত ট্রিপিংয়ের কারণে বন্ধ হয়ে যায় আদানির বিদ্যুৎ সরবরাহ। তবে পিজিসিবির প্রকৌশলীদের দ্রুত পদক্ষেপে ২০ মিনিটের মধ্যে সঞ্চালন লাইনটি চালু হলেও  বিদ্যুৎ কেন্দ্রের অন্যান্য কারিগরি প্রস্তুতি শেষে ভোর ৩টা ৪৩ মিনিট থেকে পুনরায় এ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ বি এম বদরুদ্দোজা খান বলেন, সঞ্চালন লাইনের ত্রুটি বুধবার বিকেলেই সারিয়ে তোলা হয়েছিল। বাকি সময়টা লেগেছে বিদ্যুৎকেন্দ্রের কারিগরি প্রস্তুতির জন্য। বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৯টায় এ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ছিল ৬০৭ মেগাওয়াট। উল্লেখ্য, গত মার্চ মাস থেকে ভারতের ঝাড়খণ্ডে আদানির কয়লাভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি করছে বাংলাদেশ। বর্তমানে প্রতিদিন সাড়ে ৭শ থেকে ৮শ মেগাওয়াট হারে মিলছে আদানির বিদ্যুৎ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম