ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জাতিসংঘ মিশন থেকে র‌্যাবকে বাদ দিতে ১২ সংগঠনের চিঠি

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২২,  12:37 PM

news image

জাতিসংঘ মিশন থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) কে বাদ দিতে চিঠি দিয়েছে আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন। জাতিসংঘের ‘পিস অপারেশন’ এর আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়েরে ল্যাক্রোইক্স কাছে এ চিঠি পাঠানো হয়। চিঠির বিস্তারিত তথ্য আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর র‌্যাবের নির্যাতনের ঘটনা নথিভূক্ত করেছে। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা র‌্যাবের নির্যাতন, গুম এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 


গত দুই মাস আগে ২০২১ সালের ৮ নভেম্বর পাঠানো এই চিঠি সম্পর্কে এখনও কোনো মন্তব্য করেনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন বিভাগ। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।  গত ১০ ডিসেম্বর গুরুত্বর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র।  

১২টি সংগঠনের মধ্যে রয়েছে-

১. অ্যামিনেস্টি ইন্টারন্যাশনাল

২. এশিয়ান ফেডারেশন অ্যাগিনেস্ট ইনভলান্টারি ডিসঅ্যাপিয়ারেন্স (এএফএডি)

৩. এশিয়ান ফোরাম ফর হিউম্যান রাইটস এন্ড ডেভলপমেন্ট 

৪. এশিয়ার হিউম্যান রাইটস কমিশন 

৫. এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন (এএনএফআরইএল)

৬. ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রোজেক্ট 

৭. সিভিসাস: ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন 

৮. হিউম্যান রাইটস ওয়াচ 

৯. ইন্টানন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস 

১০. রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস

১১. দ্য অ্যাডভোকেট ফর হিউম্যান রাইটস 

১২. ওয়ার্ল্ড, অর্গানাইজেশন অ্যাগিনেস্ট টর্চার (ওএমসিটি)  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম