ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪,  4:56 PM

news image

ইসরায়েলের সদস্যপদ বাতিলের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির বার্তা সংস্থা আনতারা এ খবর জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, ইন্দোনেশিয়ার জনপ্রতিনিধি পরিষদ আন্তঃসংসদীয় সহযোগিতা কমিটি (ডিপিআর আরআই) এ আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে ডিপিআর আরআইয়ের চেয়ারপারসন মারদানি আলী সেরা বলেন, জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কার করুন। কারণ ইসরায়েলি সামরিক বাহিনী পরিচালিত গণহত্যা অব্যাহত রয়েছে এবং আরও বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। তিনি বলেন, শান্তি, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেওয়া জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে ইসরায়েল। তিনি আরও বলেন, জাতিসংঘ সনদে বলা হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, বিভিন্ন জাতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তি করাই জাতিসংঘের মূল লক্ষ্য। সুতরাং জাতিসংঘের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে, ইসরায়েলকে বহিষ্কার করা এবং আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন করতে সম্মত হয়েছি। এর আগে আরব লীগ-ওআইসি শীর্ষ সম্মেলনে জাতিসংঘে ইসরায়েলের সদস্যপদ বাতিলের প্রস্তাব জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া ও অন্যান্য দেশ ইসরায়েলকে বহিষ্কারের জন্য দৃঢ়ভাবে অনুরোধ করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম