ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণের ঘটনায় মামলা, যুবলীগের দুই নেতা–কর্মী গ্রেপ্তার বর্তমান সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তাই সরকারের দায়বদ্ধতা আছে: রিজভী আরও কমলো জেট ফুয়েলের দাম ট্রাক-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নারীসহ নিহত ৩ বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় দেখা দিতে পারে বন্যা জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১ ঘুষ নেওয়ার দায়ে চীনের সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড ভরা মৌসুমে ইলিশের আকাল

জাতিসংঘে রাশিয়ার শাস্তি চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২২,  10:34 AM

news image

ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার শাস্তির মুখোমুখি হওয়া উচিত। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন। পূর্বে ধারণকৃত একটি ভিডিও ভাষণ সাধারণ পরিষদে প্রচার করা হয়। সেই ভাষণে জেলেনস্কি বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে রাশিয়ার সংগঠিত যুদ্ধাপরাধের বিচারের দাবি জানান। এসময় জেলেনস্কি একটি শান্তি ফর্মুলাও বাতলে দিয়েছেন। যাতে আরও সামরিক সহায়তা চেয়েছেন তিনি এবং বিশ্বমঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন। এই ভাষণে অবৈধ যুদ্ধের মাধ্যমে ভয়াবহ বিপর্যয় ডেকে আনায় রাশিয়াকে দায়ী করেন জেলেনস্কি। তার দাবি, রাশিয়া শান্তি আলোচনাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না।

সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম