ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় তেহরান: ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ এপ্রিল, ২০২৬,  2:30 PM

news image

আন্তর্জাতিক জলসীমার আইন নিয়ে এক নতুন বিতর্ক উসকে দিলেন জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি। সোমবার(২৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি জানিয়ছেন, ইরান জাতিসংঘের সমুদ্র আইন মানতে বর্তমানে বাধ্য নয়। খবর মিডল ইস্ট আইয়ের।  বিবৃতিতে ইরাভানি তার দেশের নেওয়া বিভিন্ন নৌ পদক্ষেপের সপক্ষে যুক্তি উপস্থাপন করে বলেন, বর্তমান সময়টি চরম অস্থিতিশীল। এই পরিস্থিতিতে উপকূলীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ নৌ চলাচল বজায় রাখার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। ইরানের ওপর যে চাপ তৈরি করা হয়েছে তা থেকে নিজেদের রক্ষা করতেই এই নৌ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।ইরানি প্রতিনিধি আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের বড় অভিযোগ তুলে দাবি করেন, বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো ইরানের ব্যাপারে এক ধরনের নীরবতা পালন করছে। তারা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধের বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাচ্ছে। এটি স্পষ্টতই আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অবজ্ঞার বহিঃপ্রকাশ বলে তিনি উল্লেখ করেন। আমির সাইদ ইরাভানি আরও বলেন, সমুদ্র নিরাপত্তা এবং নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে আন্তর্জাতিক বিশ্বের যে উদ্বেগ তা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। তাদের কর্মকাণ্ড এবং বর্তমান অবস্থানের সঙ্গে এসব উদ্বেগ মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি মনে করেন এই দেশগুলো কেবল নিজেদের স্বার্থেই সমুদ্র নিরাপত্তা নিয়ে কথা বলছে কিন্তু প্রকৃত চিত্রটি তারা দেখতে অস্বীকার করছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম