ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জাতির কাছে নূপুর শর্মার ক্ষমা চাওয়া উচিত: ভারতীয় সুপ্রিম কোর্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই, ২০২২,  9:21 PM

news image

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী নূপুর শর্মাকে মহানবি হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য সারা দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন, দেশটির সুপ্রিম কোর্ট। নূপুর শর্মার ওই মন্তব্য ঘিরে উপসাগরীয় দেশগুলোর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং এর প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ করা হয়। শুক্রবার (১ জুলাই) ভারতের সুপ্রিম কোর্ট বলেন, দেশে যা ঘটছে তার জন্য 'এককভাবে দায়ী' নূপুর শর্মা। বিচারপতি সূর্য কান্ত বলেন, আমরা তাকে (ওই টিভি বিতর্কে) কীভাবে প্ররোচিত করা হয়েছিল, তা দেখেছি। তবে তিনি যেভাবে কটূক্তি করেছেন এবং পরে জানিয়েছেন তিনি একজন আইনজীবী ছিলেন, তা লজ্জাজনক। সুপ্রিম কোর্ট নূপুর শর্মার একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

তার বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর দিল্লিতে স্থানান্তর করা হয়। তার আইনজীবী বলেন, তিনি হুমকির সম্মুখীন হচ্ছেন। বিচারপতি সূর্য কান্ত আরও বলেন, তিনি হুমকির মুখে নাকি নিরাপত্তার জন্য হুমকিতে পরিণত হয়েছেন? যেভাবে তিনি সারাদেশে আবেগে আগুন ধরিয়েছেন। দেশে যা ঘটছে, তার জন্য এই নারী একাই দায়ী। বিচারপতি বলেন, তিনি (নূপুর শর্মা) একটি দলের মুখপাত্র হলে কী হবে। তিনি মনে করেন-তিনি ক্ষমতায় আছেন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা না দেখিয়ে যেকোনো বিবৃতি দিতে পারেন। জবাবে নূপুরের আইনজীবী বলেন, তিনি শুধু একটি টিভি বিতর্কের সময় উপস্থাপকের একটি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। আদালত বলেন, তাহলে উপস্থাপকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত ছিল। নূপুরের আইনজীবী যুক্তি দিয়ে বলেন, এই ক্ষেত্রে নাগরিকদের কি কথা বলার অধিকার থাকবে না? বিচারক কৌতুক করে জবাব বলেন, একটি গণতান্ত্রিক দেশে প্রত্যেকের কথা বলার অধিকার আছে। গণতন্ত্রে, ঘাস জন্মানোর অধিকার আছে এবং গাধারও খাওয়ার অধিকার আছে। সুপ্রিম কোর্ট বলেন, তাকে (নূপুর) সাংবাদিকের পদে বসানো যাবে না। যখন তিনি টিভি বিতর্কে গিয়ে কটূক্তি করেন এবং সমাজের বুননে এর প্রভাব ও পরিণতির কথা চিন্তা না করে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেন। -সূত্র : এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম