ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

জাতিগত সংঘাতে দক্ষিণ সুদানে নিহত ৫৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২২,  4:26 PM

news image

দক্ষিণ সুদানের পূর্বাঞ্চলীয় প্রদেশ জংলেইয়ে জাতিগত সংঘাতে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। গত ২৪ ডিসেম্বর জংলেইয়ের গুমুরুক ও লিকুয়াঙ্গোলে জেলায় নুয়ের জাতিগোষ্ঠী, অপর নৃগোষ্ঠী মুরলে সম্প্রদায়ের ওপর হামলা চালালে এই সংঘাতের সৃষ্টি হয়। নিহত ৫৬ জনের মধ্যে ৫১ জনই নুয়ের নৃগোষ্ঠীর, অপর ৫ জন মুরলে সম্প্রদায়ের। জংলেই প্রাদেশিক প্রশাসনের কর্মকর্তা আব্রাহাম কেলাং তথ্যটি নিশ্চিত করেন। খবর রয়টার্সের। আব্রাহাম কেলাং বলেন, সরকারের পক্ষ থেকে এ দুই সম্প্রদায়ের লোকজনদের শান্ত করতে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে, কিন্তু সেসব তেমন কাজে আসছে না। এখনও তাদের মধ্যে সংঘাত চলছে। দক্ষিণ সুদান একসময় সুদানের অংশ ছিল। ২০১১ সালে সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সার্বভৌম রাষ্ট্রের পরিচিতি পায় দেশটি। ৬ লাখ ৪৪ হাজার ৩২৯ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটিতে দিনকা, আনিউয়াক, বারি, আচোলি, নুয়ের, শিল্লুক, কালিগি, মুরলেসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস। গবাদি পশু ও চাষের জমি দখলকে কেন্দ্র করে প্রায়ই এসব সম্প্রদায়ের মধ্যে সংঘাত হয়। জাতিসংঘের শান্তিরক্ষা সংস্থা ইউনাইটেড নেশন্স পিস কিপিং মিশন (ইউএনএমআইএসএস) দেশটির জাতিগত সংঘাত বন্ধে কাজ করে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম