ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

#

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  11:10 AM

news image

এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগ। এই আদেশের ফলে পূর্বনির্ধারিত তারিখেই (৯ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৯ বার জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ১৯৯৩ সালের ২৯ জুলাই এক ছাত্রকে বহিষ্কারকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সংঘর্ষ বাধলে জাকসু ও হল সংসদ বাতিল করে প্রশাসন। এরপর থেকে আর নির্বাচন হয়নি। আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবির, বামপন্থী সংগঠনসহ বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী অংশ নিচ্ছেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সক্রিয় থাকা শিক্ষার্থীরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম