ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল শাহজালালে ৮১ লিটার বিদেশি মদ জব্দ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১ সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

জলাবদ্ধতা ও পরিবহন সংকটে বৃহস্পতিবারও স্থগিত চবির সব ক্লাস-পরীক্ষা

#

০৯ জুলাই, ২০২৬,  4:58 PM

news image

টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে বৃহস্পতিবারও (৯ জুলাই) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। বুধবার (৮ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি না হওয়া এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা এবং পরিবহন সংকট অব্যাহত থাকায় ৯ জুলাইও সব ক্লাস ও পরীক্ষার ওপর পূর্বের স্থগিতাদেশ বহাল থাকবে। এর আগে একই কারণে বুধবারের (৮ জুলাই) সব ক্লাস ও পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলও বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম