ঢাকা ০৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল, ২০২৬,  8:22 PM

news image

মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, এটি একটি রাজনৈতিক সমস্যাও। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা এবং পৃথিবীর বাইরে বসবাসের কোনো বিকল্প নেই, তাই এই গ্রহকেই বাসযোগ্য রাখতে হবে। এ কারণে জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি। এছাড়াও, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতার দুর্বলতার কারণে নীতি নির্ধারণ প্রক্রিয়া এখনো পরিপক্ব হয়নি, তবে এই অজুহাতে সময় নষ্ট করা যাবে না, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো  চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় কাজ করছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম