ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মার্কিন সহযোগিতা অব্যাহত থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মে, ২০২৪,  1:58 PM

news image

বুধবার (১৫ মে) সকালে রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এদিন যুক্তরাষ্ট্র সরকার ও বেসরকারি ইস্টার্ন ব্যাংকের মধ্যে জলবায়ু পরিবর্তনের অভিযোজন খাতে অ্যাওয়ার্ড প্রদানের সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। স্মারকে স্বাক্ষর করেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইস্টার্ন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন। সেখানে ডোনাল্ড লু বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্ত রাখতে ও বাংলাদেশকে এ ব্যাপারে সহযোগিতা করতেই যুক্তরাষ্ট্র সরকারের এই কার্যক্রম। অভিযোজন খাতে কাজ করা ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থাকে এই স্মারক নিশ্চয়ই অনুপ্রাণিত করবে। উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় কাজ করা ব্যক্তি, গোষ্ঠী ও সংস্থার জন্য এই স্মারক প্রদান কার্যক্রম শুরু হলো এ বছর থেকে। লু বলেন, অভিযোজন খাতে সিভিল সোসাইটির কার্যক্রম বাড়ার পাশাপাশি পরিবেশ ও সামাজিক বিষয়গুলো উঠে আসবে এর মাধ্যমে। বাংলাদেশের সঙ্গে জলবায়ুবিষয়ক সহযোগিতা অব্যাহত থাকবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম