ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ভাড়া বেশী নেয়ায় সড়ক অবরোধ সন্দ্বীপে বিএনপি প্রার্থীর ১৪ দফা নির্বাচনী অঙ্গীকার ঘোষণা পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল নির্বাচন উপলক্ষে টাকা বিতরণ করলে কঠোর শাস্তি পরাজয়ের মুখে টাকা দিয়ে ভোট কিনছে একটি দল : বিএনপি সম্মিলিত ৫ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত নিয়ে যা বললেন উপদেষ্টা পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫ লাখের বেশি প্রবাসী নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন

জলদস্যুদের গুলিতে জেলে নিহত, আহত ৬৩

#

১৭ নভেম্বর, ২০২১,  11:23 AM

news image

বরগুনার পাথরঘাটা থেকে ১২০কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে ট্রলার বহরে ডাকাতির সময় জলদস্যুদের গুলিতে পাথরঘাটার মুছা নামের এক জেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৬৩ জেলে। মঙ্গলবার রাত ৮টার দিকে গাঙ্গের আইনের কাছে এ ঘটনা ঘটে। বুধবার সকাল ৭টার দিকে মুছার মরদেহ পাথরঘাটায় নিয়ে আসা হয়। মুছা পাথরঘাটা সদর ইউনিয়নের চরলাঠিমারা গ্রামের হারুন হাওলাদারের ছেলে। পাথরঘাটা থানার ওসি আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এফবি বাবুল ট্রলারের মাঝি ও মালিক বাবুল মিয়া জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে চারটি ট্রলারে করে তারা একসঙ্গে সাগরে জাল ফেলার জন্য যাচ্ছিলেন। এসময় লাল রংয়ের একটি ট্রলারে করে ২০/২৫ জনের একটি জলদস্যু বাহিনী এসে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে লাঠি ও লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এসময় চার ট্রলারের ৬৩ জন জেলে আহত হন। জলদস্যুরা ট্রলারের যান্ত্রাংশসহ মাছ ও রসদ সামগ্রী নিয়ে যাওয়ার সময় বন্দুক দিয়ে ট্রলারের ওপর গুলি চালালে মাথায় গুলি লেগে ওই জেলে নিহত হয়। আহত জেলেদের পাথরঘাটা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ডাকাতি হওয়া ট্রলারগুলো হচ্ছে- এফবি আনোয়ার, এফবি বাবুল, এফবি মায়ের দোয়া ও এফবি সাত তারা। জেলেরা জানান, ভারতীয় জলদস্যুদের সঙ্গে সাতক্ষীরা জেলারও কিছু জলদস্যু রয়েছে। মুছার বাবা হারুন মিয়া অভিযোগ করেন, আমার ছেলে জলদস্যুর গুলিতে নিহত হওয়ার পর আইনী কোনো সহযোগিতা পেলাম না। ছেলের মৃত্যুর ব্যাপারে পাথরঘাটা থানায় গেলে ওসি বলেন, ডাকাতির ঘটনা আমার এরিয়ার মধ্যে পড়েনি। আমি কিছু করতে পারবো না। মোংলা থানার ওসি বলেন, এই ঘটনা পাথরঘাটা থানার আমার এই থানায় মামলা নেওয়া হবে না। তাদের এ ধরনের কথার পর আমার ছেলের মরদেহ আইনী প্রক্রিয়া ছাড়াই দাফন করার ব্যবস্থা করছি। পাথরঘাটা থানার ওসি আবুল বাসার জানান, যে থানা এলাকার মধ্যে এ ঘটনা ঘটে সেই থানার মামলা নেওয়ার নিয়ম। তবে সাগরে কোনো সীমানা নির্ধারণ করা না থাকায় এই সমস্যাগুলো হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম