ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

#

ঢাবি প্রতিনিধি:

২১ অক্টোবর, ২০২৪,  10:45 AM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গত ১৫-১৭ জুলাই পর্যন্ত সংগঠিত বর্বরোচিত হামলায় অংশগ্রহণকারী এবং নেতৃত্ব দানকারী সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দুপুর ৩টার দিকে ঢাবির টিএসসির পায়রা চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বার্তাপ্রেরক সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উক্ত সংবাদ সম্মেলনে ১৫-১৭ জুলাই পর্যন্ত সংগঠিত বর্বরোচিত হামলার ঘটনা সম্পর্কিত তথ্য প্রমাণ আহ্বান এবং মামলার বিষয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করা হবে। যার মধ্যদিয়ে এই বর্বরোচিত হামলার জড়িত প্রতিটি সন্ত্রাসী এবং হুকুমদাতাদের বিচার নিশ্চিত করা হবে।’ উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হলো বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন। গত ১ জুলাই সংগঠনটি সৃষ্টি হয়।  কোটা সংস্কারের লক্ষ্যে গত ১ জুলাই থেকে চার দফা দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে আন্দোলনকারী শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি দেয়। এর মধ্যে ১৫ জুলাই আন্দোলনকারীরা সমাবেশ করার জন্য টিএসসি এলাকায় জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। পরে তারা অন্যান্য শিক্ষার্থীদেরকে আনতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রাঙ্গণে প্রবেশ করেন। এরপর বিজয় একাত্তর হলে গেলে সেখানে ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এভাবে টানা ২ দিন অর্থাৎ ১৬ ও ১৭ জুলাই দফায় দফায় সংঘর্ষ হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম