ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

জয়-পরাজয় যাই হোক, মেনে নেব: সাঈদ বিন হাবিব

#

১৫ অক্টোবর, ২০২৫,  11:51 AM

news image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে জয় বা পরাজয় যাই হোক না কেন তা মেনে একসঙ্গে কাজ করার কথা জানিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব। বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রকৌশল অনুষদ ভবনে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।  সাঈদ বিন হাবিব বলেন, ‘পরিবেশ এখনো ভালো আছে। আমি ভোট দিয়েছি। দীর্ঘ ৩৬ বছর পর যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যদি সুষ্ঠু হয় তাহলে চাকসু বাস্তবায়ন হবে।’ তিনি বলেন, ‘চাকসুতে নির্বাচিত হলে আমরা ১২ মাসে ৩৩টি কাজ করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে পা রাখতে পারে, সে লক্ষ্যেই আমরা কাজ করব। আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলব।’ এই জিএস প্রার্থী আরও বলেন, ‘নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। জয় হোক বা পরাজয়, তা আমরা মেনে নেব। নির্বাচনে যারাই জয়ী হন, তাদের সঙ্গেই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব।’ উল্লেখ্য, বুধবার সকাল সাড়ে ৯টায় চাকসুর ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, কলা ও মানববিদ্যা অনুষদ ও প্রকৌশল অনুষদের ১৫টি কেন্দ্রে মোট ৬০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম