ঢাকা ০৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের আয়োজনে প্যারিসে ৫৫তম মহান স্বাধীনতা-জাতীয় দিবস উদযাপন বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব আমির হামজার বিরুদ্ধে সমন জারি ‘যৌন নিপীড়ন’র অভিযোগ: জামিন পেলেন গায়ক জাহিদ অন্তু এক লাফে ৩৮৭ টাকা বাড়ল এলপিজির দাম অবৈধভাবে মজুত করা ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার এ বছর বর্ষায় রাজধানীর জলাবদ্ধতা পুরোপুরি নিরসন সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা জুনের মধ্যে ‘বাংলা কিউআর’ চালু না করলে জরিমানা করা হবে সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা

জয়িতা পুরস্কারপ্রাপ্ত রাজশাহীর খুকি আর নেই

#

নিজস্ব প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২৩,  3:22 PM

news image

জয়িতা পুরস্কার পাওয়া রাজশাহীর সংবাদপত্রের হকার দিল আফরোজ খুকি মারা গেছেন। বুধবার দিনগত রাত দেড়টার দিকে নগরীর মিশনারিজ অব চ্যারিটি আশাদান মাদার তেরেসা আশ্রমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ওই আশ্রমের সিস্টার জুয়ানে এবং খুকির ভাগনে (বোনের ছেলে) সাংবাদিক শামসুল আলম রুমি সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, খুকি মারা গেছেন। ঘটনা শোনার পর আমি আশ্রমে পরিদর্শনে যাই। খুকির পরিবার যদি তার মরদেহ নিতে চায় তবে দেওয়া হবে। আর যদি তারা কোনো দায়িত্বভার না নিতে চায় তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধর্মীয় রীতি মেনে দাফনের ব্যবস্থা করা হবে। গত বছরের ডিসেম্বরে রাজশাহী লক্ষ্মীপুর এলাকায় খবরের কাগজ বিক্রি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন খুকি। রাস্তা থেকে এক পুলিশ কনস্টেবল তাকে হাসপাতালে নিয়ে যান। এরপর থেকে তিনি হাসপাতালে ছিলেন। জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে গত ১৯ ফেব্রুয়ারি মাদার তেরেসা হোমের সিস্টারদের তত্ত্বাবধানে তাকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। হোমে একজন সরকারি চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন খুকি। ৬৩ বছর বয়সী খুকি ৩০ বছরেরও বেশি সময় সংবাদপত্রের হকার হিসেবে কাজ করছেন। তিনি শিরোইল এলাকায় তার বাড়ির কাছে এজেন্টদের কাছ থেকে খবরের কাগজ সংগ্রহ করে শহরের রাস্তায় পায়ে হেঁটে বিক্রি করতেন। এতে যে সামান্য আয় হতো সেটি তিনি সুবিধাবঞ্চিত নারীদের জন্য ব্যয় করতেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম