ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

জয়ফল-জয়ত্রী বাটায় সুস্বাদু খাসির মসলা রেজালা

#

লাইফস্টাইল ডেস্ক

২৫ জুলাই, ২০২২,  11:21 AM

news image

মাঝেমধ্যে একটু ভারী খাবার খেলে মন্দ হয় না। হোটেল বা রেস্তোরাঁয় না গিয়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনি সহজে তৈরি করতে পারেন ইয়াম্মি সব রেসিপি। আজ আমরা জানাব, কীভাবে বাসায় সহজে সুস্বাদু খাসির মসলা রেজালা রান্না করবেন।

কী কী উপকরণ লাগবে—

উপকরণ

১. ৫০০ গ্রাম খাসির মাংস

২. এক টেবিল চামচ বাদাম বাটা

৩. এক টেবিল চামচ পোস্ত বাটা

৪. দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা

৫. এক চা চামচ আদা বাটা

৬. এক চা চামচ রসুন বাটা

৭. আধা চা চামচ গরম মসলা বাটা

৮. আধা কাপ টক দই

৯. ১/৪ চা চামচ দারুচিনি গুঁড়ো

১০. ১/৪ চা চামচ জয়ফল-জয়ত্রী গুঁড়ো

১১. আধা চা চামচ লাল মরিচের গুঁড়ো

১২. স্বাদমতো লবণ

১৩. দুই টেবিল চামচ তেল

১৪. পরিমাণমতো পেঁয়াজ বেরেস্তা

১৫. দুটি দারুচিনি

১৬. দু-তিনটি এলাচ

১৭. এক কাপ দুধ

১৮. চার-পাঁচটি কাঁচামরিচ

১৯. পরিমাণমতো চিনি

২০. দুই টেবিল চামচ গোলাপজল

প্রস্তুত প্রণালি

প্রথমে বাটিতে খাসির মাংস, বাদাম বাটা, পোস্ত বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মসলা বাটা, টক দই, দারুচিনি গুঁড়ো, জয়ফল-জয়ত্রী গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন। সসপ্যানে তেল দিন। এবার এতে পেঁয়াজ বেরেস্তা, মাখানো মাংস, দারুচিনি ও এলাচ দিয়ে কষিয়ে নিন। এরপর দুধ, কাঁচামরিচ ও চিনি দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তা ও গোলাপজল দিয়ে চুলা বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রাখুন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু খাসির মসলা রেজালা। এ রেসিপিটি সহজে প্রস্তুত করতে ও রন্ধন প্রণালি সম্পর্কে জানতে উপর্যুক্ত ভিডিওটিতে ক্লিক করুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম